ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী করোনা আক্রান্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ১০:৫০ এএম আপডেট: ১৪.০৩.২০২০ ১০:৩৬ এএম
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। একইসঙ্গে জাস্টিন ট্রুডোও আক্রান্ত শঙ্কায় স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছেন।

বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, সোফি গ্রেগরির শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এর আগে এই দম্পতি আক্রান্ত শঙ্কায় স্বেচ্ছায় গিয়েছিলেন আইসোলেশনে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি ট্রুডো দম্পতি। আর সেখান থেকে ফেরার পরই সোফির করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয় বলে টুইটে জানিয়েছেন ট্রুডো নিজেই।

বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী ভালো আছেন। তার মধ্যে ভাইরাসের কোন উপসর্গ নেই। তারপরও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডাক্তারের পরামর্শে তিনি ১৪ দিন আলাদা থাকবেন।

এদিকে, বুধবার (১১ মার্চ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করার পর দিনই আক্রান্ত হয়েছেন সোফি গ্রেগরি। হিসেব অনুযায়ী, দেশটিতে তিনি ১৫৮তম কোভিড-১৯ রোগী। অর্থাৎ তার আগে ভাইরাসটি ছড়িয়েছে আরও ১৫৭ কানাডিয়ানের শরীরে।

একটি বিবৃতিতে নিজের অস্বস্তিকর অনুভূতি জানিয়েছেন সোফি। তবে এও বলেছেন, তিনি খুব দ্রুত সেরে উঠবেন বলে আশা করছেন। কারণ তার সংক্রমণের মাত্রা তুলনামূলক কম।

আইসোলেশনে থাকলেও জাস্টিন ট্রুডো নিজের দায়িত্ব ঠিকই পালন করে যাবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। এর অংশ হিসেবে শুক্রবার তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

কানাডায় ১০টি প্রদেশের মধ্যে সাতটি আক্রান্ত হলেও এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। তবে এই মহামারি মোকাবিলায় তাদের রয়েছে উপযুক্ত পদক্ষেপ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গত আড়াই মাসে ভাইরাসটি ছড়িয়েছে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝