ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ট্রুডো সেলফ আইসোলেশনে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ১০:৫৭ পিএম
করোনাভাইরাস এবার হানা দিল কানাডার প্রধানমন্ত্রীর গৃহে। স্ত্রী সোফি ট্রুডোর করোনাভাইরাস কোভিড-১৯ এর পরীক্ষা সম্পন্ন হবার পর স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বিবিসি

বর্তমানে ট্রুডো তার বাসভবনেই অবস্থান করছেন। একইসাথে বৃহস্পতিবার অটোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রীসভার বৈঠকও বাতিল করছেন।

কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বার্তায় বলা হয়, প্রধানমন্ত্রীর শরীরে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া যায়নি। তবে সতর্কতা স্বরুপ তিনি স্বেচ্ছায় আইসোলেশনে অবস্থান করছেন।

বার্তায় বলা হয়, সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ থেকে ফেরার পর প্রধানমন্ত্রীর স্ত্রী বুধবার করোনাভাইরাসের উপসর্গ চিহ্নিত হবার জন্য চিকিৎসকের নিকট পরীক্ষার জন্য গেলে তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

প্রধানমন্ত্রীর দফতর জানায়, এই সময় বাসভবন থেকেই সকল ব্রিফিং, ফোনকল ও ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন ট্রুডো।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝