ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ইউরোপ থেকে বাংলাদেশগামী সব ফ্লাইট নিষিদ্ধ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ১০:২৫ পিএম আপডেট: ১৫.০৩.২০২০ ৮:২০ পিএম
ইংল্যান্ড বাদে ইউরোপ থেকে বাংলাদেশগামী সব ফ্লাইট নিষিদ্ধ করেছে সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধের এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

শনিবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় এবং বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সকালে ইতালি থেকে ১৪২ বাংলাদেশি দেশে ফেরার পর তাদের রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার দিকে ইতালিফেরত বাংলাদেশিরা সেখানে থাকতে অস্বীকৃতি জানিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। বাইরে থেকে তাদের অভিভাবকরা এই বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের কাটাকাটিও হয়। এর মিনিট দশেক পর পুলিশ তাদের ভেতরে সরিয়ে নেয়।

এ পরিস্থিতিতে আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে সেনা মোতায়েন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় শনিবার সন্ধ্যায় আশকোনা হজক্যাম্পে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝