ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বিমানের অভ্যন্তরীণ রুটের ১৬টি ফ্লাইট বাতিল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৭:৩৬ পিএম আপডেট: ১৫.০৩.২০২০ ৮:২১ পিএম
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের থাতা ও অভ্যন্তরীণ রুটে যাত্রী কমে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রোববার থেকে তাদের ১৬টি ফ্লাইট বাতিল করেছে।

শনিবার (১৪ মার্চ) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন।

আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ১৬টি ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাটি।

বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো- ১৫ মার্চ ঢাকা-যশোর-ঢাকা রুটে আসা যাওয়ায় ২টি, ১৫ এবং ১৬ মার্চ ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে আসা যাওয়া ৪টি, ১৬ মার্চ ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে আসা যাওয়া ২টি, ১৭, ১৮, ১৯ এবং ২০ মার্চ ঢাকা-কক্সবাজার-ঢাকা আসা যাওয়া ৮টি।

এছাড়া নেপাল বাংলাদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয়ায় ঢাকা-কাঠমান্ডু রুটে যাত্রী কমে যাওয়ায় ২৪, ২৯, ৩০ এবং ৩১ মার্চ ৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

যাত্রী আরো কমে যাওয়ায় ঢাকা ব্যাংকক রুটেও ১৬, ২৩ এবং ৩০ মার্চ পর্যন্ত ৬টি ফ্লাইট বাতিল করেছে বিমান। বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০ থেকে ৩০ শতাংশ।

এর আগে শুক্রবার থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে সব ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দেশীয় বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা ও নভোএয়ার ভারতে তাদের সব ফ্লাইট বন্ধ করেছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সেদেশে সব ফ্লাইট বন্ধ থাকবে।

এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝