ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা ঝুঁকির মধ্যেই লন্ডনে গেলেন অভিনেত্রী ও সাংসদ মিমি
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৭:৫৬ পিএম আপডেট: ১৫.০৩.২০২০ ৮:২১ পিএম
ইউরোপের দেশগুলির মধ্যে যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সম্প্রতি লন্ডন ঘুরে আসার পরই করোনায় আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী। এই রকম ঝুঁকিপূর্ণ অবস্থাতেও অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী লন্ডন গেছেন। তিনি নিজেই মাস্ক পরা একটি ছবি পোস্ট করে এ কথা জানিযেছেন। 

তবে তিনি লিখেছেন, কাজের প্রয়োজনেই তাকে যেতে হয়েছে লন্ডনে। তৃণমূল কংগ্রেসের এই সাংসদ ছবির সঙ্গে লিখেছেন, কাজের প্রতিশ্রুতি রক্ষায় লন্ডন যাচ্ছি। সবরকম আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। বাকি কী হবে জানা নেই। কিন্তু কি কাজের জন্য তিনি ঝুঁকি নিয়ে লন্ডন ছুটে গেলেন সেটা অবশ্য জানা য়াযনি। মিমি নিজেও তা ভাঙ্গেননি। 

গত বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সোফি গ্রেগরি-ট্রুডো। দেশে ফেরার পরে ওইদিন রাতে জ্বর-সহ ফ্লুতে আক্রান্ত হওয়ার বেশ কিছু লক্ষণ তার মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি। এরপর থেকেই ট্রুডো এবং তার স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে চলে গিয়েছেন। পরীক্ষার জন্য পাঠানো কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর রক্তের রিপোর্ট পজিটিভ হয়েছে। করোনার আতঙ্কে এখন যুক্তরাজ্যে হ্যান্ডশেক ছেড়ে নমস্কার (সালাম) জানিয়ে সৌজন্য বিনিময় করছেন সবাই।

এইচএস


Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝