ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ইতালি ফেরত ১৪২ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ১:৩৮ পিএম আপডেট: ১৫.০৩.২০২০ ১১:০৫ এএম
ইতালি থেকে ফেরত ১৪২ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজক্যাম্পে বাধ্যতামূলক সঙ্গরোধে (কোয়ারেন্টাইন) আটকে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৪ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী টেলিফোনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

এছাড়া পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোন যাত্রী দেশে এলে তাকেও বাধ্যতামূলক সঙ্গরোধ (কোয়ারান্টাইন) করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। নির্দেশ অমান্যকারীদের জন্য জেল জরিমানা করার কথাও বলেন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮ টায় ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরেটসের ইকে ৫৮২ ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ১৪২ জন বাংলাদেশি।

এ বিষয়ে ঢাকা জেলার সিভিল সার্জন ডা.মইনুল হাসান জানান, ইতালি ফেরত ১৪২ বাংলাদেশিকে হজ্ব ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের ছেড়ে দেয়া হবে। এরপর তারা বাড়িতে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) থাকবেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রয়োজন মনে করলে সরকারি সঙ্গরোধে (কোয়ারান্টাইন) রাখবেন।

এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝