ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ইতালিফেরত যাত্রীদের নিরাপত্তায় হজ ক্যাম্পে সেনা মোতায়েন
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৯:৫১ পিএম আপডেট: ১৫.০৩.২০২০ ১১:০৮ এএম
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে সেনা মোতায়েন করা হয়েছে।

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইতালিফেরতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় শনিবার সন্ধ্যায় আশকোনা হজক্যাম্পে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার ইতালি থেকে দেশে ফেরা ১৪২ জনকে কোয়িারেনটাইনে রাখা হয়েছে। ইতালি ফেরত এসব বাংলাদেশিদের অধিকাংশই কোয়ারেনটাইনে না থাকতে চেয়ে বিক্ষোভ করে।

প্রবাসীর কয়েকজন আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেনটাইনে অব্যবস্থাপনার অভিযোগ তুলে হট্টগোল করেন। একপর্যায়ে তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। অন্যদিকে, বাইরে থাকা তাদের স্বজনরাও এ বিক্ষোভে যোগ দেন।

শনিবার দুপুর ২টার দিকে ইতালিফেরত বাংলাদেশি ও তাদের অভিভাবকরা এই বিক্ষোভ করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের কাটাকাটিও হয়। এর মিনিট দশেক পর পুলিশ তাদের ভেতরে সরিয়ে নেয়।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝