ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বাংলাদেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৯:৫৯ পিএম আপডেট: ১৫.০৩.২০২০ ৮:২০ পিএম
দেশে ইতালি ও জার্মানি ফেরত আরো দু’ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। 

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী এখন ভালো হয়ে গেছে। দুজনকে ছেড়েও দেওয়া হয়েছে। একজনকে আজ ছেড়ে দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে আরো দুজন রোগী আমরা পেয়েছি। এখন আমরা সেই দুজনকে নিয়ে এসেছি; হাসপাতালে রেখেছি। যা যা চিকিৎসা দেওয়া দরকার সেটা আমরা শুরু করেছি।

বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছি বলেও তিনি জানান।  

এর আগে শনিবার (১৪ মার্চ) দুপুরে কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক জানিয়েছিলেন, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত কেউ নেই।

এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝