ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করছে সৌদি আরব
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ৩:৪২ পিএম আপডেট: ১৭.০৩.২০২০ ১২:০৩ এএম
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাসের কারণে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে সৌদি আরব। আগামীকাল রোববার সকাল ১১টা থেকে আগামী ১৫ দিনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে নতুন করে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখন পর্যন্ত সৌদি আরবে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে।

ইতিমধ্যে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি সরকার। আতঙ্কে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশ এবং আরও ১২ দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে ওমান, ফ্রান্স, জার্মানি, তুর্কি, স্পেন, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, ইরাক, মিসর, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায় নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোতে থাকা নিজ দেশের নাগরিকদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা চাইলে দেশে ফিরতে পারবেন।

এ ছাড়া জর্ডানের সঙ্গে সব ধরনের যাত্রী পরিবহন বাতিল করা হয়েছে। তবে বাণিজ্যিক ও কার্গো পরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কেউ নিজের স্বাস্থ্য বা ভ্রমণের বিষয়ে কোনো তথ্য গোপন করলে তাকে পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

অপরদিকে, আগামী ১১ মার্চ পর্যন্ত সাময়িক সময়ের জন্য সব সিনেমা থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব থিয়েটার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়ছেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত ৫ হাজার ৪২৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৬৩৮ জন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গেছে ৭১ হাজার ১৬৯ জন।

এসআর


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝