ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
১৭ দিন পিছিয়ে গেলো আইপিএল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ৪:৪৫ পিএম আপডেট: ১৪.০৩.২০২০ ৫:১৮ পিএম
করোনার ধাক্কায় এবার পিছিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৩তম আসর। করোনা পরিস্থিতির সামগ্রিক দিক বিবেচনা করে পিছিয়ে নেয়া হয়েছে জনপ্রিয় এই টুর্নামেন্ট। 

পূর্ব নির্ধারিত সূচিতে ২৯ মার্চ আইপিএল শুরু হবার কথা থাকলেও আইপিএলের গভর্নিং কাউন্সিল আগামী ১৫ এপ্রিল থেকে আইপিএলের শুরুর সিদ্ধান্ত নিয়েছে। 

ক্রিকইনফো জানিয়েছে, গভর্নিং বডির বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহের বৈঠকে আলোচনা এ বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে সবকিছু বিবেচনা করেই আইপিএলের এবারের আসর ১৭ দিন পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্ত অংশগ্রহণকারী ৮ দলকে শুক্রবার (১৩ মার্চ) চিঠি দেয়া হয়েছে।

শনিবার এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হবে বলে জানাচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝