ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জার্মানি-ইতালি থেকে ফিরলেন আরো ৯৬ জন
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ৮:৪৪ পিএম আপডেট: ১৭.০৩.২০২০ ৩:৪১ পিএম
কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট ৯৬ জন বাংলাদেশিদে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৬টা ৪৯মিনিটে বিমান অবতরণ করে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৪ বিমানে ৯৬ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ইতালি থেকে ৬৮ জন ও বাকিরা জার্মানি থেকে এসেছেন ।

এর আগে বিকেল ৪টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু করোনার প্রাদুর্ভাব ঠেকাতে প্রথমে বিমানটি অবতরণের অনুমতি দেয়নি সিভিল অ্যাভিয়েশন।

অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমানের সব যাত্রী বাংলাদেশি। কাতার এয়ারওয়েজ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিমানটি অবতরণের সুযোগ দেওয়ার জন‌্য অনুরোধ করা হয়।

এয়ারভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান, ‘মানবিক বিবেচনায় ফ্লাইট অবতরণের অনুমতি দেওয়া হয়েছে।’

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝