ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দুটি ছাড়া সৌদির সব মসজিদে নামাজ বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৯:৩৭ এএম আপডেট: ১৮.০৩.২০২০ ১:৪২ পিএম
মদিনার মসজিদে নববী।

মদিনার মসজিদে নববী।

করোনা মোকাবিলায় সৌদি আরবে দুটি ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে দেশটি। তবে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদুল হারার এবং মদিনার মসজিদে নববীতে নামাজসহ সকল ইবাদত বন্দেগী চলবে।

সংযুক্ত আরব আমিরাতে সংবাদ মাধ্যম খালিজ টাইমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাজ দরবারের সর্বোচ্চ ধর্মীয় কাউন্সিলের সিদ্ধান্তে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য কোন মুসল্লিকে যেতে দেবে না। এছাড়া জুমার নামাজের জন্যও কেউ মসজিদে যেতে পারবে না।

মঙ্গলবার রাত পর্যন্ত সৌদি আরবে ১৩৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কেউ আক্রান্তের খবর পাওয়া যায়নি দেশটিতে। এখন পর্যন্ত কেউ মারাও যাননি। আক্রান্তদের মধ্যে ৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। অর্থাৎ, এই মুহূর্তে অ্যাকটিভ কেস ১২৭ জন।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝