ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ১২:১৮ পিএম আপডেট: ১৭.০৩.২০২০ ৪:০৮ পিএম
করোনা ভাইরাস আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ থাকবে।

ঢাবি উপাচার্য বলেন, 'আতংক দূর করার জন্য দুটো সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের সব কার্যক্রম আছে। সাময়িক ভাবে দুটি কার্যক্রম স্থগিত করা হলো। একটি হল ক্লাস ও আরেকটি হলো পরীক্ষা কার্যক্রম। আমাদের সহকর্মীরা এটিও বলেছেন, যে ক্লাসগুলো শিক্ষার্থীরা এ সময়ের মধ্যে হারাবে সেটি পুষিয়ে নেওয়ার জন্য বন্ধের মধ্যে বা অন্য সময়ে তারা প্রয়াস নেবেন। এ ধরনের খুবই উদার অসাধারণ দৃষ্টিভঙ্গির প্রকাশ তারা করেছেন।'

তিনি বলেন, 'পরীক্ষা কার্যক্রম সম্পর্কে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রককে অনুরোধ করা হবে, এ সময়ের মধ্যে যে পরীক্ষা কার্যক্রমগুলো আছে, কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন কার্যক্রমে সামগ্রিক ভাবে নেতিবাচকভাবে প্রভাব পড়ে সেটি যেন না ঘটে, সেটির সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া। সেটি বিবেচনায় নিয়ে আমাদের এসব কার্যক্রম।'

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধের কথা বলা হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ২৮ মার্চ পর্যন্ত বন্ধের সিদ্ধান্তে নিল- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, 'আমরা অন্যগুলো জানি না। এগুলো চিঠি এলে তা দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। আমরা সিদ্ধান্ত নিছি আমাদের বিশ্ববিদ্যালয়ের। পরে পরিস্থিতিতে যেটি প্রয়োজন হয় বিশ্ববিদ্যালয় ও জাতীয় স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক সেভাবেই সাড়া দেবে এবং সিদ্ধান্ত গ্রহণ নেবে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের বিভাগগুলোকে করোনা ভাইরাস নিয়ে গবেষণা কার্যক্রম চালানোর অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমূখ।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝