ফাইল ছবি
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পাকিস্তানে দুই দফায় টি-টোয়েন্টি ও টেস্ট খেলে এসেছে টাইগাররা।
তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিল টাইগারদের।
-এমএ