ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা প্রতিরোধে ‘লকডাউন’ মালয়েশিয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ১১:১৪ এএম আপডেট: ১৭.০৩.২০২০ ১২:৩৩ পিএম
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করেছে মালয়েশিয়া।

সোমবার স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ লকডাউন কার্যকর বলবৎ থাকবে। করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন চলাকালীন ১৩ দিন সকল প্রকার সুপারশপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট, শপিং কমপ্লেক্স, মসজিদের সব ধরনের কার্যক্রম বন্ধের আওতায় থাকবে। এছাড়া দেশটির সব ধরনের অ্যাক্টিভিটি বন্ধ ঘোষণা করেছে সরকার।’

এদিকে, বিকেলের পর থেকে বিভিন্ন সুপার শপ বা মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যস্ত হয়ে পড়েছেন খাদ্য মজুদ করতে।

আগে থেকে মালয়েশিয়ার মানুষের মাঝে এমন তৎপরতা দেখা না গেলেও হঠাৎ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটিতে সোমবার ১৩৮ জনসহ ৫৬৬ জন করোনা আক্রান্ত হয়েছে।

এদিন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আদহাম বাবা সাংবাদিকদের জানান, সম্প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগদানের মধ্যে ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সবমিলিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৬৬ জন।

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝