ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বিমানবন্দর থেকে সরাসরি কুয়েত মৈত্রী হাসপাতালে ৭ জন
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ১:৫৯ পিএম আপডেট: ২৬.০৩.২০২০ ৬:৪৭ পিএম
শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপ ফেরত সাতজনকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান।

তিনি বলেন, শরীরে তাপমাত্রা বেশি থাকায় গত ২৪ ঘণ্টায় ওই যাত্রীদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

বিমানবন্দরের পরিচালক বলেন, বাংলাদেশে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আপাতত বন্ধ থাকলেও বাংলাদেশ বিমান এয়ারলাইন্স মাঝে মাঝে ফ্লাইট পরিচালনা করছে।

এসময় বিমানবন্দরে কর্মরত কারও মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি বলেও জানান তৌহিদ উল আহসান।

এইচএস     


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝