ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা প্রতিরোধে বাংলাদেশের দিকে হাত বাড়ালো চীন
✎ নিজস্ব প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২০, ৯:৫১ পিএম আপডেট: ২৬.০৩.২০২০ ৬:৪৮ পিএম
করোনাভাইরাসের আক্রান্ত হয়ে বাংলাদেশে একজন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১৪ জন। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের আতঙ্ক দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে চীন সরকার।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস থেকে মঙ্গলবার বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ তথ্য জানানো হয়েছে। চীনের দেওয়া বিবৃতিতে বলা হয়, মহামারি করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী এবং টেস্ট কিট দেবে। এছাড়া এই দুঃসময়ে বাংলাদেশের পাশে চীন রয়েছে এবং থাকবে।

চীনের সহায়তার মধ্যে রয়েছে, দশ হাজার কিট, পনের হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, দশ হাজার চিকিতৎসা পোশাক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশটিতে যে মড়ক দেখা দিয়েছিল, তা এখন অনেকটাই কমেছে। তবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় সহজে দমানো যাচ্ছে না। করোনাকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা মহামারি হিসেবে ঘোষণা করে। চীনের পর ইতালিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। ১৬৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনার দাপটে প্রাণ হারিয়েছে আট হাজারের বেশি। মৃতদের অধিকাংশই চীনের নাগরিক। সব মিলিয়ে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৬১২ জন।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝