আইইডিসিআর পরিচালক বলেন, 'আজ সকালে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর আত্মীয়।'
তিনি বলেন, 'মারা যাওয়া ব্যক্তি ১৮ মার্চ আক্রান্ত হন। এরপর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে আইইডিসিআরে নিয়ে আসা হয়। তাঁর ডায়াবেটিস ছিল। এছাড়া হাইপারটেনশনও ছিল।'
মীরজাদী সেব্রিনা বলেন, 'গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে কারও শরীরে ভাইরাস শনাক্ত হয়নি। তাই আক্রান্তের সংখ্যা ৩৯-ই আছে। তবে সুস্থ হয়েছেন আরও দু'জন। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ৫৭ জন।'