ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা রোধে জাহাজ আমদানি স্থগিত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২০, ২:২৭ পিএম আপডেট: ২৩.০৩.২০২০ ৬:৫২ পিএম
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাহাজ ভাঙ্গা শিল্পের জন্য ০৭ এপ্রিল পর্যন্ত জাহাজ আমদানি স্থগিত করা হয়েছে।

সোমবার থেকে এ আদেশ কার্যকর হবে। মন্ত্রণালয় থেকে আজ এ সংক্রান্ত চিঠি বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের নিকট প্রেরণ করা হয়েছে।

এ সময় জাহাজ আমদানির জন্য কোন অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করা হচ্ছেনা। এছাড়া পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য আমদানিকৃত ৫টি জাহাজকে আজ কোয়ারিন্টাইনে প্রেরণ করা হয়েছে।

কোয়ারিন্টাইনকালে জাহাজগুলো আগামী দুই সপ্তাহ গভীর সমুদ্রে অবস্থা করবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এছাড়া, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে রোববার বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনকে শিল্প মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।

এতে কর্মস্থলে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, হ্যান্ড স্যানিটাইজার ও শরীরের তাপমাত্রা নির্ণয় করে কর্মস্থলে প্রবেশ, মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে কাজ করা, সর্দি-কাশি হলে কাজ থেকে বিরত থাকা, কিছুক্ষণ পর পর হাত ধোয়া, অফিস ও বাসা ব্যতীত অন্যত্র কোথাও না যাওয়া, ক্যান্টিনে একত্রিত হয়ে না বসাসহ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

-এমকে/এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝