কিশোরগঞ্জের ভৈরবে ইতালি ফেরত এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার রাত ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব বুলবুল আহমেদ এ তথ্য জানান।
ওই প্রবাসী করোনায় আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সে জন্য তার নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর বয়স আনুমানিক ৩০ বছর। ২৬ ফেব্রুয়ারীর তিনি দেশে আসেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পর্যায়ক্রমে আবেদিন জেনারেল হাসপাতাল ও ডক্টরস চেম্বারে চিকিৎসা দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবানা ফারজানা জানান, ওই যুবকের মৃত্যুর পর চিকিৎসা নেয়া দুটি বেসরকারি হাসপাতাল ও আশপাশের ১০টি বাড়িতে চলাচল সীমিত করা হয়েছে।
তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা জানতে নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।
এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে দু’জনের মৃত্যু হয়েছে।