ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
চিকিৎসক-নার্সদের পিপিই সরবরাহে হাইকোর্টের নির্দেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২০, ২:০৬ পিএম আপডেট: ২৩.০৩.২০২০ ৭:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালের চিকিৎসক, রোগী, নার্সসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা উপকরণ পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি আশাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একইসঙ্গে কী কী উপকরণ দরকার তার তালিকা করতে কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটি তালিকা করার পর সাত দিনের মধ্যে তা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

উপকরণ সংগ্রহ করতে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।   

হাইকোর্টে রিট দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়াসহ তিন আইনজীবী।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মনজিল মোরসেদ।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝