ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আইসোলেশনে থাকা প্রবাসী নারীর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২০, ১০:১৮ এএম আপডেট: ২৬.০৩.২০২০ ৬:৪০ পিএম
করোনা ভাইরাস ‘সন্দেহে’ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে থাকা যুক্তরাজ্যফেরত এক নারীর (৬১) মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ওই নারীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। রোববার ঢাকা থেকে আইইডিসিআর’র লোক সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।

ওই নারীর করোনা ভাইরাস ছিল কি না সেটা আর পরীক্ষা করা যাবে কি না এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা হাসপাতালে যাচ্ছেন। আমিও হাসপাতালে যাওয়ার পথে আছি। সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

গত ০৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সিলেট নগরের শামীমাবাদ এলাকার ওই নারী। বিগত ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ থেকে তাকে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখেন চিকিৎসকরা।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝