ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা নিয়ে সংঘর্ষে নিহত ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২০, ১১:৫৮ এএম আপডেট: ২৬.০৩.২০২০ ৬:৪২ পিএম
রাজবাড়ীতে করোনা নিয়ে বিতর্কে দু'পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। 

শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত লাবলু মোল্লা (৪৮) ওই গ্রামের মৃত ওয়াকিল উদ্দির ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৮ মার্চ) ভবদিয়া গ্রামের আব্দুল মান্নান মোল্লা ও খালেক ফকিরসহ কয়েকজন একটি দোকানে আড্ডা দিচ্ছিল। ওই সময় করোনা ভাইরাস নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে রাতে আপসের কথা থাকলেও তা হয়নি। পর দিন সকালে এ ঘটনার জের ধরে খালেক ফকির মান্নান মোল্লাকে ঘুষি দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাবলু মোল্লা নিহত হন।

আহত ১০ জনের মধ্যে বাবলু মোল্লা ও খালেক ফকির নামে দু'জন বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

নিহতের ভাতিজা সৌরভ জানান, করোনা ভাইরাস নিয়ে বিতর্কের জেরে সকালে খালেক, গাফফার, সুলতান, ছালেক, মামুনসহ অনেকে দেশীয় অস্ত্র নিয়ে তার চাচাদের ওপর হামলা করে। এ সময় লাঠির আঘাতে তার চাচা লাবলু মোল্লাসহ কয়েকজন আহত হন। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক লাবলু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন মজুমদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝