Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper

করোনার থাবায় ১১৩৯৮ জনের মৃত্যু

প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২০, ১২:৩০ পিএম   (ভিজিট : ৫১৪)
করোনা ভাইরাসের তান্ডবে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৩৯৮ জন। আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৫ হাজার ৯৩২ জন। তবে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯১২ জন।

এদিকে, ইতালিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৩২ জনের। গত একদিনেই মারা গেছেন আরও ৬২৭ জন। সেখানে নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৮৬। যা মোট সংখ্যায় ৪৭ হাজার ২১ জন।

এখন পর্যন্ত সেখানে চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৫ হাজার ১২৯ জন। ইউরোপের দেশটিতে ৩৭ হাজার ৮৬০ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে আক্রান্তদের মধ্যে ২ হাজার ৬৫৫ জনের অবস্থা গুরুতর।

গত বৃহস্পতিবারই করোনায় মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে যায় ইতালি। সে দিন দেশটিতে মৃত্যু হয়েছিল ৪২৭ জনের। আর গত বুধবার প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন কোভিড-১৯ রোগী। বৃহস্পতিবার পর্যন্ত সেটাই ছিল যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শুক্রবার নিজেদের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে তারা।

এদিকে, চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮ এবং মারা গেছে ৩ হাজার ২৫৫ জন। এরপরেই রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫৭১ এবং মারা গেছে ১ হাজার ৯৩ জন।

অপরদিকে, জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৮৪৮ এবং মারা গেছে ৬৮ জন। ইরানে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬৪৪ এবং মারা গেছে ১ হাজার ৪৩৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৬৪৩ এবং মৃত্যু ২৬৩।

ফ্রান্স এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৬১২ এবং মারা গেছে ৪৫০ জন, যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৮৩ এবং মৃত্যু ১৭৭। পাকিস্তানে আক্রান্ত ৫০১ এবং মৃত্যু ৩, সৌদি আরবে আক্রান্তের সংখ্যা ৩৪৪।

অপরদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ জন এবং মারা গেছেন একজন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিনজন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই চীনের বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ে। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

-এমএ



সম্পর্কিত   বিষয়:  করোনা ভাইরাস   ইতালি   চীন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close