ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দেশের সব স্থল বন্দরে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২০, ২:৩৩ পিএম আপডেট: ২৩.০৩.২০২০ ৭:৫২ পিএম
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সব স্থল বন্দর দিয়ে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।

রোববার থেকেই এই নির্দেশনা কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আদেশে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রদুর্ভাব দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ রোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২২ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমানে বাংলাদেশের সব স্থল বন্দরসমূহের মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হলো।
 
বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া স্থল বন্দর দিয়ে বিদেশি নাগরিক প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে ওই নির্দেশনায়। 

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝