প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৪ হাজার ৬৫৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩। অপরদিকে, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৮৮৪ জন।
এই ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। দেশটিতে ৫ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮।
অপরদিকে, চীনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৩ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ২৭০ জনের।
যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৪৬ এবং মারা গেছে ৪১৯ জন। স্পেনে করেনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৭৬৮ এবং মারা গেছে ১ হাজার ৭৭২ জন।
জার্মানিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪৮৭৩ এবং মৃত্যু ৯৪। ইরানে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৬৩৮ এবং মারা ১ হাজার ৬৮৫ জন। ফ্রান্সে মোট আক্রান্ত ১৬ হাজার ১৮ এবং মৃত্যু ৬৭৪।
দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৮ হাজার ৯৬১ এবং মারা গেছেন ১১১ জন। সুইজারল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৭৪ এবং মারা গেছে ৯৮ জন।
এদিকে, যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৮৪ এবং মারা গেছেন ২৮১ জন। নেদারল্যান্ডে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২০৪ এবং মৃত্যু ১৭৯।
কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭০ এবং প্রাণহানি ঘটেছে ২০ জনের। পাকিস্তানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৭৬ এবং মারা গেছেন ৫ জন।
সৌদি আরবে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১১, কাতারে ৪৯৪, সিঙ্গাপুরে আক্রান্ত ৪৫৫ এবং মারা গেছে দু'জন, ভারতে আক্রান্ত ৩৯৬ জন এবং মারা গেছে ৭ জন।
অপরদিকে, বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ এবং মারা গেছেন দু'জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৩ জন।