প্রাক প্রাথমিক থেকে শুরু করে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের।
পূর্বে ঘোষিত ০৪ এপ্রিল পর্যন্ত করা ছুটি বর্ধিত হবে আগামী ০৯ এপ্রিল পর্যন্ত।
আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে ০৪ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সোমবার (২৩ মার্চ) এই ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ওই সময় পর্যন্ত সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এবার ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।
এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এমনকি এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়।