ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সন্ধ্যা থেকেই রেল যোগাযোগ বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ২:৩০ পিএম আপডেট: ২৬.০৩.২০২০ ৬:৩৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আজ সন্ধ্যা থেকেই দেশের সব রুটে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, 'যেসব রেল বিভিন্ন বেজ স্টেশন থেকে ঢাকায় এসেছে, তারা আবার ফিরে যাওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তেল, খাদ্যসহ জরুরি পণ্য পরিবহনের জন্য সীমিত আকারে ট্রেন চলবে।'

এর আগে সকালে সব ধরণের নৌযান ও গণপরিবহণ বন্ধের ঘোষণা দেয়া হয়। বিকেল থেকেই কার্যকর হচ্ছে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত। তবে বাকিসব গণপরিবহন বন্ধ হবে আগামী বৃহস্পতিবার থেকে।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৩ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন তিনজন।

-এমএ





Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝