ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মালয়েশিয়ায় লকডাউনের মেয়াদ আরো ১৪ দিন বাড়লো
✎ মালয়েশিয়া প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১০:২৯ পিএম আপডেট: ২৬.০৩.২০২০ ৬:৩১ পিএম
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ অতিরিক্ত আরো ১৪ দিনের বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। 

বুধবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।  

পূর্ব ঘোষণা অনুযায়ী, গত ১৮ মার্চ শুরু হওয়া লকডাউন ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল।  তবে আজ বুধবারের ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিদ্যমান লকডাউন আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।  এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য স্টার।

দেশটির অব্যাহত ভাবে ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতেই সাধারণ জনগণের স্বার্থে এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলে প্রধানমন্ত্রী ভাষণে বলেন। এ সময় তিনি আরো বলেন, আপনারা চিন্তা করবেন না আমাদের খাদ্য সামগ্রী যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে এবং যথা সময়েই সরবরাহ করা হচ্ছে, আমি জানি এই অতিরিক্ত সময় বাড়ানো বিরক্তিকর এটা আমার পছন্দ না।

লকডাউন কার্যকরে ইতোমধ্যেই দেশজুড়ে ২০ হাজার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ সদস্যরাও লকডাউন কার্যকর করতে কাজ করছে।

এ পরিস্থিতিতে অর্থনীতির নাজুক অবস্থা নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। অর্থনীতিতে গতি ফেরাতে আগামী শুক্রবার (২৭ মার্চ) প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যেই সরকার ঘোষিত লকডাউন সময়ে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, লকডাউন সময়কাল সরকারি-বেসরকারি সব চাকরিজীবীদের জন্য ছুটি হিসেবে গণ্য হবে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, ২৫ মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৯৬ জন। এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ১৮৩ জন। সূত্র: আল জাজিরা, দ্য স্ট্রেইট টাইমস, ওয়ার্ল্ড ওমিটার।

-এএম/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝