ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বলিভিয়ার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১১:৪৯ এএম আপডেট: ১১.০৭.২০২০ ৯:৫৭ এএম
বলিভিয়ার প্রেসিডেন্ট জেনিন আনেজ করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট আনেজ বলেন, 'তার দেহে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।'

তিনি বলেন, 'তার শারীরিক অবস্থা ভালো আছে। তিনি আইসোলেশনে থেকেই তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা একসঙ্গে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব।'

মাত্র এক সপ্তাহ আগেই করোনায় আক্রান্ত হয়েছেন বলিভিয়ার স্বাস্থ্যমন্ত্রী মারিয়া ইডি রোকা। তার দেহে করোনা শনাক্তের বিষয়টি তিনি নিজেই প্রকাশ করেছেন।

১ কোটি ১৫ লাখ জনসংখ্যার এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজারের বেশি। এর মধ্যে ১ হাজার ৫শ জনের মৃত্যু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া এই ভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝