ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় বিশ্বজুড়ে প্রাণহানী ছাড়াল সাড়ে ৪ লাখ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২০, ১০:৫৩ এএম আপডেট: ২০.০৬.২০২০ ১০:০২ এএম
মহামারী করোনা ভাইরাসের থাবায় বিশ্বজুড়ে প্রাণহানী ছাড়িয়েছে সাড়ে ৪ লাখ। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ডওমিটারের তথ্যমতে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫২ হাজার ২৮৬ জন। আক্রান্ত হয়েছেন মোট ৮৫ লাখ ৭৮ হাজার ২৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ লাখ ৩০ হাজার ২৬৬ জন।

বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৬৩ হাজার ৬৫১ জন। মারা গেছেন ১ লাখ ২০ হাজার ৬৮৮ জন। সুস্থ হয়েছেন প্রায় ছয় লাখ।

সংক্রমণের দিক থেকে এরপরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৯ লাখ ৮৩ হাজার ৩৫৯ জন। মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৮৬৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৫ লাখ ৩০ হাজার মানুষ।

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ রাশিয়া। সেখানে অন্তত ৫ লাখ ৬১ লাখ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজার ৬৬০ জন। সুস্থ ৩ লাখ ১৩ হাজার।

আক্রান্তের হিসাবে বিশ্বের মধ্যে চতুর্থ ও এশিয়ায় সবার শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ৯১ জন। মারা গেছেন ১২ হাজার ৬০৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৯৪ হাজার রোগী।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝