ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ৪:০২ পিএম আপডেট: ১৩.০৪.২০২০ ৩:৫৩ পিএম
করোনাভাইরাসের বিস্তার রোধে সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এর প্রেক্ষিতে দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্তও আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে সরকার।

শনিবার (১১ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে জরুরি পরিষেবাসমূহ, খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ঔষধ, ঔষধশিল্প ও চিকিৎসা সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণীসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবন ধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

এর আগে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী চলমান গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝