ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ভারত থেকে ফেরা ৪০ বাংলাদেশি কোয়ারেন্টিনে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৫:২৫ পিএম আপডেট: ২৬.০৪.২০২০ ১১:২৪ পিএম
করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের ঘোষিত লকডাউনে ত্রিপুরাসহ বিভিন্ন রাজ্যে আটকেপড়া ৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর পর্যন্ত ওই যাত্রীরা আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে  বাংলাদেশে প্রবেশ করেন।

আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ইমিগ্রেশন চেকপোস্টে উপজেলা স্বাস্থ্য বিভাগের অস্থায়ী মেডিক্যাল টিমের স্বাস্থ্যকর্মীরা আগতদের পরীক্ষা করেন। ওই পাসপোর্টধারি যাত্রীদের শরীরে তাপমাত্রা স্বাভাবিক ছিল। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে সরাসরি জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয় ওই যাত্রীদের। তবে এ পথে আগত কোনো যাত্রীর শরীরে করোনায় আক্রান্তের লক্ষণ পাওয়া যায়নি।

আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ সন্দেহে ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদের বাসায় যেতে দেয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন বাধ্যতামূলক থাকতে হচ্ছে। 

তিনি আরও জানান, আগত যাত্রীর মধ্যে ২৮ পুরুষ, ১১ নারী ও এক শিশু রয়েছে। ৭ এপ্রিল ছয়জন, ১৬ এপ্রিল ১০ জন, ১৭ এপ্রিল সাতজন, ১৮ এপ্রিল তিনজন, ১৯ এপ্রিল পাঁচজন, ২০ এপ্রিল দুজন পুরুষ দুই নারী এবং ২১এপ্রিল গোপলগঞ্জের ১জন, কুমিল্লার ১জন ও ব্রাহ্মণবাড়িয়ার ৩জনসহ গত ১৪ দিনে এ চেকপোস্ট দিয়ে মোট ৪০ বাংলাদেশি ফিরেছেন। তাদের প্রত্যেককে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে তিনি জানান।

এমএম/এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝