ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা চিকিৎসায় যুক্ত হলো নতুন হাসপাতাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৩:৪২ পিএম আপডেট: ২০.০৪.২০২০ ১২:৩০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নতুন কিছু জায়গা ও হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার দুপুরে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা বেশ কিছু হাসপাতাল করোনার জন্য প্রস্তুত করার ব্যবস্থা নিয়েছি। যার মধ্যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পুরানো অংশ, ঢাকা কলেজের পুরানো বার্ণ ইউনিট, এখানে প্রায় ৩০০ শয্যা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও একটি ভবনকে করোনার জন্য তৈরি করতে বলেছি। এ বিষয়ে কাজকর্ম শুরু হয়ে গেছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুতে এখন স্টেটের কাজ চলছে। এছাড়া বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেট এবং দিয়াবাড়িতে চারটি ভবন কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে। সবগুলোর কাজ এগিয়ে চলছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে এটা আমরা প্রস্তুত করতে পারব।’

জাহিদ মালেক বলেন, ‘ঢাকা শহরের যে হাসপাতালগুলো নেব, তার মধ্যে ৫০০ শয্যার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৭০০ শয্যার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। এ দুটি সম্পূর্ণ ভালো হাসপাতাল। এখানে আইসিইউ রয়েছে। প্রতিটি জেলার বেসরকারি হাসপাতাল যেগুলো আছে, তারা এগিয়ে আসছেন। তাদের হাসপাতালগুলোও আমরা তালিকাভুক্ত করে নিচ্ছি।’

তিনি বলেন, ‘প্রতিটি জেলার যেসব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল টেস্ট করাতে চাচ্ছে, তাদেরকেও অনুমোদন দেয়া হচ্ছে।’

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝