ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
দেশে করোনায় চিকিৎসা দিতে প্রস্তুত ৬৯ বেসরকারি হাসপাতাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৪:১৩ পিএম আপডেট: ১০.০৪.২০২০ ১১:৫৮ এএম
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে ২৪ ঘণ্টা সব রোগের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত  বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অন্তর্ভুক্ত ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বিফ্রিংয়ে এ তথ্য জনান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

ব্রিফিংয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি মবিন খান বলেন, করোনা সংক্রান্ত এই দুর্যোগে আমরা জাতীর পাশে আছি। আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত ৬৯টি মেডিকেল কলেজ ও হাসপাতালে দিন রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেখানে করোনাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হবে।

তিনি বলেন, এই মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে প্রায় ২০ হাজার নার্স চিকিৎসক রয়েছেন। তারা সব সময় প্রস্তুত রয়েছে। এসব হাসপাতালের প্রতিটিতে ৫০০-৭০০ বেড রয়েছে।

মবিন খান আরও বলেন, করোনায় চিকিৎসা সেবা দিতে আমরা কিছু হাসপাতাল ডেডিকেটেড করে এসেছি। প্রয়োজনে আরও বাড়াব। আমাদের সব ডাক্তার ও নার্স প্রস্তুত আছেন।

প্রসঙ্গত দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে অক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ জনে।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝