ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
সব কারখানা বন্ধের নির্দেশ বিকেএমইএ’র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ২:৫৯ পিএম আপডেট: ২৭.০৩.২০২০ ৩:০৯ পিএম
করোনা পরিস্থিতিতে দেশের নিট পোশাক কারখানা ০৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন সংগঠনের সভাপতি সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।

নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশে পড়েছে, তা থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোই এ মুহূর্তে আমাদের সবার লক্ষ্য। মানুষ বাঁচলে শিল্প বাঁচবে এবং শিল্প বাঁচলে দেশ সমৃদ্ধ হবে। এ জন্যই দেশের স্বার্থে সরকার সকল প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। বিকেএমইএ থেকেও গত ২৫ মার্চ চিঠিতে আগামী ০৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিল।

‘প্রধানমন্ত্রী রফতামুখী শিল্পকে করোনা আক্রান্ত অর্থনৈতিক মন্দা থেকে রক্ষার জন্য বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা এই শিল্পখাতের জন্য প্রদান করেছেন। এমন প্রেক্ষাপটে আমাদের কারণে কোন শ্রমিকের যেন কোন ক্ষতি না হয়, সে জন্য কোন ভাবেই আতঙ্কিত না হয়ে, দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের সিদ্ধান্তের সঙ্গে সাদৃশ্য রেখে বিকেএমইএ’র সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা ০৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হলো।’

নির্দেশনায় আরও বলা হয়, কারখানা ছুটির সময় শ্রমিকরা যিনি যেখানে অবস্থান করছেন, তিনি যেন সেখানেই অবস্থান করেন, তা নিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। তাদের বোঝাতে হবে, এটা কোন ঈদ বা উৎসবের ছুটি নয়। তাই যিনি যেখানে অবস্থান করেন, তাকে সেখানেই থাকতে হবে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝