মীরজাদী সেব্রিনা বলেন, 'সবশেষ শনাক্ত হওয়া করোনায় আক্রান্ত চার ব্যক্তির মধ্যে একজন পুরুষ, তিনজন নারী। তাঁদের মধ্যে দু'জন ঢাকার, দু'জন ঢাকার বাইরের। চারজনের মধ্যে দু'জন চিকিৎসক। বাকি দু'জনের পেশা উল্লেখ করেননি তিনি।
তিনি বলেন, 'চার ব্যক্তির মধ্যে তিনজন আগে শনাক্ত হওয়া রোগীর সংস্পর্শে এসেছিলেন। আরেকজন কীভাবে আক্রান্ত হলেন, তা এখনো জানা যায়নি।'
আইইডিসিআর পরিচালক বলেন, 'নতুন ও পুরোনো- সব আক্রান্ত ব্যক্তির অবস্থা স্বাভাবিক রয়েছে। তাঁদের মধ্যে কোন জটিলতা নেই।'