ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
চিকিৎসকদের জন্য জারি হওয়া আদেশ বাতিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৮:২৮ পিএম আপডেট: ২৭.০৩.২০২০ ৯:০৮ পিএম
চিকিৎসকদের জন্য জারি হওয়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আদেশটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের জারি হওয়া আদেশ স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে কেউ চিকিৎসাসেবাবঞ্চিত হলে সেনাবাহিনীর তল্লাশি চৌকি বা থানার ওসিকে জানানোর কথা বলা হয়েছিল। অন্যদিকে অধিদপ্তরের চিঠিতে করোনাভাইরাসের উপসর্গ আছে, এমন রোগীকে ব্যক্তিগত সুরক্ষা পোশাক (পিপিই) ছাড়াই প্রাথমিক চিকিৎসা দেওয়ার নির্দেশ জারি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এই দুই আদেশ নিয়ে চিকিৎসকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

ওই আদেশ দুটি গত রাতেই বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় সাধারণ রোগীদের প্রাথমিক চিকিৎসা, ইমার্জেন্সি চিকিৎসা (জরুরি সেবা) এবং নতুন রোগীদের ভর্তি করা হচ্ছে না। এমনকি ভর্তি রোগীদের ছাড়াও হচ্ছে না। এতে জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং ব্যাপকভাবে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। সংশোধিত নতুন ওই বিজ্ঞপ্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের জারি করা আদেশ প্রসঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘যা হয়েছে সেটা মূর্খতা। আদেশটি আমাকে না জানিয়ে করা হয়েছে। অফিস আজ বন্ধ। কীভাবে এই আদেশ এল সে সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। রাতে আমি জানার পরই আদেশটি বাতিল করে দিতে বলেছি।’

অধিদপ্তরের নতুন আদেশে বলা হয়েছে, আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য আগের আদেশটি স্থগিত করা হয়েছে।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝