ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
আরও দুটি রুটে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ১:০৪ পিএম আপডেট: ২৭.০৩.২০২০ ৯:২৯ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

করোনা মোকাবেলায় চালু থাকা চারটি রুটের মধ্যে দুটি রুটে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একইসঙ্গে বন্ধের সময় সীমাও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য জানান।

এর আগে করোনা প্রতিরোধে ৪টি রুট বাদে বাংলাদেশ থেকে সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে সরকার।

চালু থাকা রুট দুটি হলো, ঢাকা-লন্ডন-সিলেট-ঢাকা ও ঢাকা-ম্যানচেস্টার-সিলেট-ঢাকা।

বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ। মঙ্গলবার রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোও বন্ধ রয়েছে।

বাংলাদেশে এ পর্যন্ত পাঁচজনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছেন মোট ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। বাস, ট্রেন, নৌযান ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

-এমএ



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝