ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
বাংলাদেশ ছাড়লেন আরও ১৪৩ ব্রিটিশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ১১:০৬ পিএম আপডেট: ০৮.০৫.২০২০ ১:০৩ পিএম
বৈশ্বিক মহামারী করোনার উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আরও ১৪৩ জন ব্রিটিশ নাগরিক তাদের দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।

বাংলাদেশ অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে সে দেশের সরকার। সে লক্ষে প্রথম দফায় ৪টি ও দ্বিতীয় দফায় ৫টি বিশেষ ফ্লাইট পরিচালনা করে। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে দ্বিতীয় দফার শেষ ফ্লাইটটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে গত ২১, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল প্রথম দফার চারটি ফ্লাইট পরিচালনা করে ব্রিটিশ এয়ারওয়েজ। এসব ফ্লাইটে বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিকও রয়েছেন।

করোনার কারণে শুধু চীন ছাড়া সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ। তবে বিদেশি নাগরিকরা যদি তাদের দেশে ফিরতে চান, তাহলে চার্টার্ড ফ্লাইট (বিশেষ) ব্যবহার করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝