ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা: ১৭ বিশেষজ্ঞ নিয়ে জাতীয় পরামর্শক কমিটি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০, ১:৫৫ পিএম আপডেট: ১৯.০৪.২০২০ ৮:৪৬ পিএম
বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলার লক্ষ্যে ১৭ বিশেষজ্ঞের সমন্বয়ে একটি জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করেছে সরকার।

কমিটিতে সভাপতি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে।

শনিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. নজরুল ইসলাম (ভাইরোলোজিস্ট), প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত (নাক, কান, গলা বিশেষজ্ঞ), মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডা. হুমায়ন সাত্তার, বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান, সিনিয়র প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. শাহলা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ডা. ইকবাল আর্সলান, সিনিয়র প্রসুতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবসটেরিকেল অ্যান্ড গাইনোকলজিকেল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি প্রফেসর ডা রওশন আরা বেগম, আইসিডিডিআর, বিএর মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চের সিনিয়র পরিচালক ডা. শামস এল আরেফিন।

সিনিয়র এনেসথিওলজিস্ট প্রফেসর ডা. খলিলুর রহমান ও সিনিয়র মেডিসিন স্পেশালিস্ট প্রফেসর ডা. তারিকুল ইসলাম, জাতীয় ক্যান্সার সদস্য গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. গোলাম মোস্তফা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক প্রফেসর ডা. মাহমুদুর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন পরিচালক প্রফেসর ডা. মো. আব্দুল মোহিত।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন।

কমিটির কার্যপরিধি:
এই কমিটি সরকারকে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান; হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান; যেসব চিকিৎসক স্বাস্থ্য সেবাদান করছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পরামর্শ; স্বাস্থ্য সেবাদানকারী চিকিৎসকসহ অন্যদের উৎসাহ প্রদানে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান; কোভিড-১৯ এর ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়ে পরামর্শ;

গত ২৮ মার্চ ০৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আদেশে বলা হয়েছে, জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটি এবং এ কমিটি উভয় প্রয়োজনবোধে যেকোন কমিটির এক বা একাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় করতে পারবেন।

কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও আদেশ উল্লেখ করা হয়েছে।

বৈশ্বিক মহামারিতে বাংলাদেশে গত ০৮ মার্চ থেকে এ পর্যন্ত ২ হাজার ১৪৪ জন আক্রান্ত ও মৃত্যুবরণ করেছে ৮৪ জন। আর সুস্থ হয়েছেন ৬৬ জন। আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ার মধ্যে এই পরামর্শক কমিটি গঠন করলো সরকার।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝