ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনা প্রতিরোধে বেতনসহ ৩০ লাখ টাকা দিলেন নুসরাত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২০, ৭:২৫ পিএম
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন বিশ্বের প্রায় প্রতিটি দেশেই প্রভাব ফেলেছে। এতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আক্রান্তেরও সংখ্যাও।

করোনাভাইরাস থেকে দেশকে বাঁচাতে যার যার সমর্থ থেকে অনেকেই এগিয়ে আসছেন। এ ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতীয় সরকারের পাশে দাঁড়িয়েছেন অনেক তারকা। এবার করোনা রোধ করতে সহযোগিতা করলেন সাংসদ নুসরাত জাহান। করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন এবং সাংসদ তহবিল থেকে ৩০ লাখ টাকা দিয়েছেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার নুসরাত এই টাকা দেন। বসিরহাটের সাংসদ স্বাস্থ্যকর্মীদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

নুসরাত জানান, বসিরহাট এলাকায় যত হাসপাতাল আছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে, সেজন্যই নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লাখ রুপি ও সাংসদের এক মাসের বেতন দান করেন।

নুসরাত ছাড়াও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করেছেন নায়ক দেব। এরপর নায়কের প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত ও ঘাটাইলের নাগরিকরা। মিমি চক্রবর্তীও দেড় লাখ টাকা দিয়েছেন এই তহবিলে।

শুধু টাকা দিয়েই নয়, করোনাকে রুখে দিতে দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, সবাই বিভিন্ন ভাবে সচেতন করে চলেছেন মানুষকে। মানুষকে ঘরে থাকার আহ্বান জানান তারা।

আরইউ

Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝