ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জন্মদিনে ভাইজানের দেখা পাবেন না ভক্তরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:২৮ পিএম আপডেট: ২৭.১২.২০২০ ২:২৪ পিএম
আজ ২৭ ডিসেম্বর। বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানের ৫৫তম জন্মদিন। তবে প্রতি বছরের মতো এই দিনে ভক্তদের সামনে দেখা দেবেন না সাল্লু ভাই।

বাকি সব কিছুর মতো করোনা মহামারি কোপ বসিয়েছে অভিনেতার ৫৫তম জন্মদিনের আনন্দেও।  

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিশ। যার মূল বক্তব্য, এ বছর জন্মদিনে সালমান বাড়িতে থাকবেন না। ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ির সামনে ভিড় না জমানোর অনুরোধ করা হলো।  

সেখানে লেখা, ‘এত বছর ধরে আমার জন্মদিনে ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা এবং স্নেহ পেয়েছি, তা সত্যিই অতুলনীয়। কিন্তু আমার একান্ত অনুরোধ, করোনা মহামারি এবং সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এ বছর আমার বাড়ির সামনে ভিড় করবেন না। মাস্ক পড়ুন। স্যানিটাইজ করুন। এখন আমি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নেই। সকলকে অনেক ভালোবাসা। ’

বলিউডের প্রখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান ও তার প্রথম স্ত্রী সুশীলা চরকের বড় ছেলে সালমান খান। ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর তার জন্ম। হিন্দু মা আর মুসলিম বাবার সন্তান সালমান উভয় বিশ্বাস ও রীতি-নীতির মধ্যেই বড় হয়েছেন। আর তিনি উভয়ের প্রতিই সমান শ্রদ্ধাশীল। তার পূর্বপুরুষরা ছিলেন আফগানিস্তানের পশতুন গোত্রের। সেখান থেকে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে চলে আসেন তারা।  

সালমান খানের দুই ভাই আরবাজ খান ও সোহেল খানও বলিউড অভিনেতা। বোন আলভিরা খান অগ্নিহোত্রীর বিয়ে হয়েছে অভিনেতা-পরিচালক অতুল অগ্নিহোত্রীর সঙ্গে। তার আরেকজন বিশেষ বোন রয়েছে। দত্তক বোন অর্পিতা খানের প্রতিও প্রচণ্ড স্নেহ ভাইজানের।

-এমএ


Loading...
Loading...
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝