ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
মা হলেন অপি করিম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৮:২৯ পিএম আপডেট: ৩০.১২.২০২০ ৩:৪৪ পিএম
কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন অপির মা শাহান আরা করিম।

তিনি জানান, রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। 

উল্লেখ্য, অপি করিম ও এনামুল করিম নির্ঝর দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।  ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

এইচআই/এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝