ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
করোনায় আক্রান্ত রাম চরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:১২ এএম আপডেট: ৩০.১২.২০২০ ৩:২২ পিএম
দক্ষিণ ভারতীয় অভিনেতা রাম চরণ তেজা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

মঙ্গলবার রাম চরণ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন।

তবে তার কোন শারীরিক জটিলতা নেই এবং তিনি নিজ বাসাতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

টুইটারে এই তেলেগু সুপারস্টার লেখেন, ‘আমার কোভিড-১৯ পরীক্ষা পজিটিভ এসেছে। কোন লক্ষণ নেই এবং আমি বাসায় কোয়ারেন্টাইনে আছি। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবো এবং আরও শক্তিশালী হয়ে ফিরব।’

এছাড়া, গত কয়েক দিন যারা তার সংস্পর্শে এসেছেন তাদের টেস্ট করতে অনুরোধও করেন এই তারকা। 

গত ২২ ডিসেম্বর পর্যন্ত রাম চরণ এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমায় শুটিং করেছেন। একই সময় তিনি সুস্মিতা কোনিডিলার ওয়েব সিরিজ ‘শুটআউট’র প্রমোশনেও অংশ নেন।  

এছাড়া, বড়দিন উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন রাম। পার্টির ছবি সামাজিক মাধ্যমেও শেয়ার করেন তিনি। আল্লু অর্জুন, নীহারিকা কোনিডিলা, বরুণ তেজ, সাই ধর্মা তেজ, আল্লু সিরিশ এবং আল্লু ববিসহ বেশ কয়েকজন তারকাও এতে অংশ নেন।

-এমএ


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝