তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১১ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।'
নাসিমা সুলতানা বলেন, 'করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৯ হাজার ৭০১টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।'
তিনি বলেন, 'যারা নতুন করে মারা গেছেন, তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং দু'জন নারী। ৬ জন ঢাকার বাসিন্দা এবং দু'জন ঢাকার বাইরের। বয়সের দিক থেকে ৪ জন ষাটোর্ধ্ব, দু'জন পঞ্চাশোর্ধ্ব এবং দু'জন ত্রিশোর্ধ্ব।'