ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
শুক্রবারের মধ্যে দেশে ১০০০ করোনার নমুনা পরীক্ষা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১০:১৯ পিএম আপডেট: ০৬.০৪.২০২০ ৬:২৯ পিএম
দেশে করোনা পরিস্থিতি নির্ণয়ের জন্য শুক্রবারের মধ্যে অন্তত ১০০০ নমুনা পরীক্ষা করতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘আজকে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি নির্দেশনা পেয়েছি। ইতোমধ্যে আমাদের মহাপরিচালক ঢাকাসহ প্রত্যেকটা বিভাগের পরিচালক এবং সব সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছেন যেন আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুইটি করে নমুনা সংগ্রহ করা হয়।’

তিনি আরও জানান, ‘আমরা যেন আজকের ভেতরে অন্তত ১ হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলো পরীক্ষা করতে পারি।’

এসআর

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝