ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ৫:২৯ পিএম আপডেট: ২৭.০৩.২০২০ ৮:২৬ পিএম
ব্রিটিশ যুবরাজ চার্লসের পর এবার প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৬) এক ভিডিও কনফারেন্সে তিনি জানিয়েছেন, পরীক্ষায় করোনাভাইরাস ‘পজেটিভ’ আসার পর তিনি নিজেকে আলাদা (আইসোলেশন) রেখেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইটে বলেছেন, ‘আমার মধ্যে করোনাভাইরাসের হালকা লক্ষণ দেখা দিয়েছে-জ্বর ও সর্দি। প্রধান চিকিৎসা কর্মকর্তার পরামর্শে আমি পরীক্ষা করিয়েছি এবং তাতে ফলাফল পজিটিভ এসেছে।’

তবে অসুস্থ হলেও বাড়িতে বসেই দপ্তরের কাজ দেখভাল করবেন জানিয়ে জনসন বলেন, ‘আমি বাড়ি থেকে কাজ করছি এবং আইসোলেশনে আছি। এটাই করার মতো পুরোপুরি সঠিক কাজ।’

তিনি বলেন, ‘আমি কাজ অব্যাহত রাখতে পারব, আমার শীর্ষ টিমের সঙ্গে যোগাযোগ এবং ভাইরাসের বিরুদ্ধে জাতীয় লড়াইয়ে নেতৃত্ব দিতে পারায় ধন্যবাদ জাদুকরী প্রযুক্তিকে।’

এইচএস



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝