ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
জর্ডানেও জামাতে তারাবি স্থগিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৪:৩৮ পিএম
সৌদি আরবের পর আসন্ন রমজান মাসে জর্ডানেও জামাতে তারাবির নামাজ আদায় স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ খালাইলাহ।

বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরব নিউজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রার বরাত দিয়ে এই তথ্য জানায়।

জর্ডান মন্ত্রী খালাইলাহ বলেন, পুরো বিশ্বসহ আমরা একটি বিপজ্জনক মহামারীর মুখোমুখি। আমরা ঘরে বসে ফরজ নামাজ আদায় করেছি। তারাবিও ঘরে থেকে সাবধানতা অবলম্বন আদায় করব। যদিও এটা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। নিজেকে এবং দেশকে সুরক্ষিত রাখতে এটা পালন করা দরকার।স্বদেশের স্ব-সংরক্ষণও শরিয়তের অন্যতম উদ্দেশ্য।

এদিকে, ১৭ এপ্রিল থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত রাজ্যটিতে ৪৮ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হবে বলে জানিয়েছেন দেশটির মিডিয়া বিষয়ক প্রতিমন্ত্রী আমজাদ আদায়েলে।

তবে কারফিউটি সরকারী ও বেসরকারি সকল চিকিত্সাকর্মী, মহামারী বিশেষজ্ঞ, পরিদর্শন দল, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, মহামারীর এই সময়ে সরকার জাতীয় সহায়তা তহবিলের মাধ্যমে যারা দিন এনে দিন খায় তাদের সহায়তার জন্য গৃহীত পদক্ষেপগুলো খুব তাড়াতাড়ি ঘোষণা করবে। যোগ এমনকি কারফিউ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত দিনমজুরদের সরকারি তহবিল থেকে নগদ ভর্তুকিও দেওয়া হবে।

এইচএস


Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝