ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
‘যুক্তরাষ্ট্রে ২ লাখ ৪০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারে’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৪:২১ পিএম আপডেট: ০৬.০৪.২০২০ ৬:২২ পিএম
আগামী কয়েক সপ্তাহে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে কমপক্ষে এক লাখ থেকে দুই লাখ ৪০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারেন বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের ‘কঠিন পরিস্থিতি’র জন্য যেদেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজের এক ব্রিফিংয়ে এ বিষয়ে বিশদ নির্দেশনা দেন তিনি।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিফ্রিংয়ে হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের কর্মকর্তা ডা. ডেবোরা ব্রিক্স ও অ্যান্টনি ফাউসি আগামী দুই সপ্তাহে অন্তত এক লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা জানিয়েছেন। টাস্কফোর্সের কর্মকর্তাদের মডেল অনুযায়ী, এখন থেকে সকল নাগরিক সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখলেও যুক্তরাষ্ট্রে কমপক্ষে এক লাখ থেকে দুই লাখ ৪০ হাজার পর্যন্ত মানুষ মারা যেতে পারেন।

ডা. ডেবোরা ব্রিক্স আরও জানান, সামাজিক দূরত্ব ও সতর্কতা না মানা হলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৫ থেকে ২২ লাখে গিয়ে দাঁড়াতে পারে।

এরপরই হোয়াইট হাউজের ব্রিফিংরুমে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আমি চাই প্রত্যেক মার্কিন নাগরিক কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকুক। আগামী দুই সপ্তাহ আমাদেরকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।'

এর আগে গত ২৯ মার্চ দেশটির জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্টনি ফাউসি করোনা মহামারি যুক্তরাষ্ট্রে দুই লাখ মানুষের মৃত্যুর কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। এরপরই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে চলার ঘোষণা দেন ট্রাম্প।

করোনাভাইরাস মহামারিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কয়েক লাখ মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাপী করোনা মহামারিতে এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৬৭৯।

এসআর



Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝